Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার মাছ নিধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:১৪
সরাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার মাছ নিধন

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাথপাড়া এলাকার একটি পুকুরে ঘটেছে এ ঘটনা। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের দাবি, এতে মারা গেছে ৩ লাখ টাকার মাছ। মাছের খাদ্যসহ মোট ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

মৎস্যচাষী শরীফ মিয়া ও আশুতোষ দেবনাথ জানিয়েছেন, দুই মাস আগে তারা চার বন্ধু মিলে পুকুরটি লিজ নিয়ে শুরু করেছেন মাছ চাষ। মঙ্গলবার রাত পর্যন্ত পুকুরের মাছ স্বাভাবিক ছিল। তবে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাছ মরে ভেসে উঠতে থাকে পানিতে। তাদের ভাষ্য, পুকুরের পানিতে পাওয়া যাচ্ছে বিষের গন্ধ। এ কারণে তারা ধারণা করছেন, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে কেউ। রুই, কাতলা, বিগহেড, সিলভার কার্প, তেলাপিয়া, বাটা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল পুকুরে।

ভুক্তভোগী শরীফ মিয়া বলেছেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা মৎস্যচাষে বিনিয়োগ করেছি। এখন কীভাবে সেই ঋণ শোধ করব বুঝতে পারছি না। এমন জঘন্য কাজ যেন আর কারও সঙ্গে না ঘটে।’

আশুতোষ দেবনাথের ভাষ্য, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শরীফ, খলিল, তৌফিক আর তিনি শুরু করেছিলেন এই প্রকল্প। কিন্তু শুরুতেই এমন ঘটনায় হতাশ হয়ে পড়েছেন সবাই। বিষয়টি জানানো হয়েছে উপজেলা মৎস্য অফিসকে। এ ঘটনায় নেওয়া হবে আইনি ব্যবস্থা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে আগে জানতেন না তিনি। তার ভাষ্য, পানিতে অক্সিজেনের ঘাটতির কারণেও মারা যেতে পারে মাছ। পরীক্ষা ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য স্থানীয়ভাবে কোনো পরীক্ষাগার নেই বলেও যোগ করেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়াপুকুরে বিষ প্রয়োগমাছ নিধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট