Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়লেখা

বিদ্যুৎ বিলের কাগজ না পেয়ে ভোগান্তিতে অর্ধশত পরিবার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৫৮
বিদ্যুৎ বিলের কাগজ না পেয়ে ভোগান্তিতে অর্ধশত পরিবার

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ নিয়মিত বিতরণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় অর্ধশত পরিবার।

কয়েক মাস ধরে বিলের কাগজ না পাওয়ায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তারা। এতে একদিকে বকেয়া বিলের পরিমাণ বেড়েছে, অন্যদিকে সম্ভাব্য জরিমানা ও প্রশাসনিক জটিলতার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ এলাকার ৬৯২ নম্বর বইয়ের আওতাভুক্ত অধিকাংশ গ্রাহক চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজ পাননি। এ সমস্যার সমাধান চেয়ে তারা গত ১৬ এপ্রিল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সমাধান হয়নি বলে অভিযোগ গ্রাহকদের/

ভুক্তভোগীরা জানান, বিলের কাগজ না পাওয়ায় তারা বিদ্যুৎ ব্যবহারের বিলের পরিমাণ সম্পর্কেও জানতে পারেননি। ফলে সময়মতো বিল পরিশোধ করাও সম্ভব হয়নি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে- টানা চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া হয়ে আছে।

গ্রাহকদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবারই আশ্বাস ছাড়া বাস্তব কোনো উদ্যোগ দেখা যায়নি।

তাদের ভাষ্য, চার মাসের বিল একসঙ্গে পরিশোধ করা অনেক পরিবারের জন্যই কষ্টকর হয়ে পড়বে। এর সঙ্গে যদি জরিমানা যোগ হয়, তাহলে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়বে।

দক্ষিণভাগ এলাকার খায়রুল, ছালিক, রফিক, শফিক, কয়েস, ফয়সাল, আব্বাস, ফখরুল, চেরাগ আলী, সাহিদ আহমদ, আমিনা, ফতিরা, অহিদ, মুহিত, সাদিক, রুবেল ও ছয়ফুল আলীসহ একাধিক গ্রাহক জানান, বিদ্যুৎ বিলের কাগজ না পাওয়ার কারণে তারা জরিমানা, সংযোগ সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন প্রশাসনিক হয়রানির আশঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে বড়লেখা জোনাল অফিসের ডিজিএম মো. খায়রুল বাকী খান বললেন, গ্রাহকদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বড়লেখাবিদ্যুৎ বিলভোগান্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise