Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগাম আমনে মঙ্গা দূর, ফলনে খুশি কৃষক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৬:২৮
আগাম আমনে মঙ্গা দূর, ফলনে খুশি কৃষক

আমন ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। ছবি: আগামীর সময়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চরাঞ্চলে আগাম জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরইমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। আগাম ধান ঘরে তোলায় আশ্বিন-কার্তিক মাসের মঙ্গা মোকাবিলা করে সংসারের প্রয়োজন মেটাতে পারছেন তারা। তবে ধানের দাম কম থাকায় কৃষকদের মধ্যে কিছুটা হতাশা আছে। অন্যদিকে শ্রমিকের মজুরি বেড়েছে। দিনপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি দিয়েও কোথাও কোথাও শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে।

চলতি আমন মৌসুমে হাতীবান্ধার চরাঞ্চলে ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ আবাদ থেকে ৫৩০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধানের পাশাপাশি খড় বিক্রি করেও লাভবান হচ্ছেন কৃষকেরা।

কৃষকরা জানান, মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টির অভাব ও অকালবন্যার আশঙ্কায় আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। তবে প্রতিকূলতা কাটিয়ে মাঠে ভালো ফলন দেখা যাচ্ছে। আগাম জাতের ধান ঘরে ওঠায় উত্তরাঞ্চলে আশ্বিন-কার্তিক মাসে দেখা দেওয়া খাদ্যসংকট, যা স্থানীয়ভাবে ‘মঙ্গা’ নামে পরিচিত, তা মোকাবিলা করা সহজ হয়েছে।

হাতীবান্ধার পাটিকাপাড়া এলাকার কৃষক সামাদ মিয়া জানিয়েছেন, আগে দিনপ্রতি ৫০০ টাকা মজুরিতে শ্রমিক পাওয়া গেলেও এবার ৭০০ টাকার কমে কাজ করতে চাইছেন না অনেকে। তবে কোনো কোনো এলাকায় তিন বেলা খাবারসহ ৫০০ টাকা মজুরিতেও শ্রমিক কাজ করছেন।

আরও পড়ুন

মাচায় অসময়ের তরমুজ, খুশি কৃষক

০৭ অক্টোবর ২০২৬

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত ব্রি-৩৩ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-৭ জাতের ধান আগাম ফলন দিচ্ছে। এসব জাতের ধান চাষে খরচ তুলনামূলক কম। বিঘাপ্রতি ১৫ থেকে ১৬ মণ ধান উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া জানিয়েছেন, উপজেলায় আগাম আমন ধানের আবাদ ভালো হয়েছে। আগাম ধান ঘরে তোলায় কৃষকেরা মঙ্গা মোকাবিলা করে পরিবারের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছেন। ধানের পাশাপাশি খড় বিক্রি করেও তারা বাড়তি আয় করছেন।

তিনি আরও জানান, হাতীবান্ধা কৃষি অঞ্চলের ৪ হাজার ২০০ কৃষক সরকারি প্রণোদনা পেয়েছেন।

আমন ধানকৃষকলালমনিরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ