Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

উঠানে বাঁধা কোরবানির গরু, নেই তার মালিকরা

  • সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ সদস্য
মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২১:৫১
উঠানে বাঁধা কোরবানির গরু, নেই তার মালিকরা

ছবি: আগামীর সময়

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য গরু কিনেছিলেন তারা। পরিকল্পনা ছিল পরিবারের সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোরবানি দেবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই গরু আজও উঠানে বাঁধা থাকলেও তার মালিকরা আর ফিরে আসবেন না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার সদস্য।

আজ রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে গিয়ে দেখা যায় এই দৃশ্য। উঠানে বাঁধা রয়েছে কোরবানির গরু। আর বাড়ি জুড়ে চলছে স্বজন হারানোর আহাজারি। কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

নিহতরা হলেন বালিয়া গ্রামের হাজী আব্দুল ওয়াহেদ মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্লা, তার স্ত্রী বেলি বেগম, জাহাঙ্গীরের মেজ ভাই আলমগীর মোল্লা এবং আলমগীরের স্ত্রী খুশি বেগম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর মোল্লা অসুস্থ হয়ে পড়লে আজ সকালে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরের উদ্দেশে রওনা হন।

পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য ছিলেন।

দুর্ঘটনার খবরে মুহূর্তেই শোক নেমে আসে বালিয়া গ্রামে। যে বাড়িতে ঈদের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শুধুই কান্না আর শোকের মাতম। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা।

নিহতদের খালাতো বোন শিউলি বেগম কান্নাজড়িত কণ্ঠে, ‘ওরা সব সময় একসঙ্গে ঈদ করত। এবারও কোরবানির জন্য গরু কিনেছিল। কিন্তু সেই গরু উঠানে রয়ে গেছে, আর ওরা ফিরছে লাশ হয়ে। এমন দৃশ্য আমরা কখনো কল্পনাও করিনি।’

নিহতের ভাতিজা হাসান মোল্লা বলেছেন, ‘একসঙ্গে পরিবারের চারজন মানুষকে হারিয়েছি। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। বেপরোয়া গাড়ি চালানোর কারণেই আজ আমাদের এই ক্ষতি। আমরা এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের চারজনের মৃত্যুর খবর পেয়েছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদের আনন্দকে ঘিরে যে বাড়িতে ছিল উৎসবের প্রস্তুতি, সেখানে এখন শোকের ছায়া। উঠানে বাঁধা কোরবানির গরুটি যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে একটি পরিবারের অপূর্ণ থেকে যাওয়া স্বপ্নের।

কোরবানিমালিক
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    advertiseadvertise