Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে নির্যাতন, নিরাপত্তাহীনতায় পরিবার

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৭:৫৪
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে নির্যাতন, নিরাপত্তাহীনতায় পরিবার

ছবি: আগামীর সময়

মাদারীপুরের কালকিনিতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে নিজ বাড়িতে ঢুকে মারধর, শারীরিক লাঞ্ছনা ও বিবস্ত্র করার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরী গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্যাতনের এই ঘটনার প্রতিকার চেয়ে আজ শনিবার (৩০ মে) দুপুরে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—একই গ্রামের মাসুদ তালুকদার, হবি তালুকদার, রাসেল তালুকদার, সম্রাট তালুকদার, জেসমিন বেগম, মার্জিয়া বেগম, অচেরা বেগম ও মাইনা তালুকদারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কোলচরী গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সী ওই তরুণী দীর্ঘদিন ধরে পরিবারের সাথে নিজ এলাকায় বসবাস করে আসছেন। তার দাবি, একই এলাকার মাসুদ, হবি, রাসেল ও সম্রাট তালুকদার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ মে দুপুরে একদল লোক তার বাড়িতে চড়াও হয়। তারা এলাকায় তরুণীর বিরুদ্ধে মিথ্যা প্রেমের অপবাদ ছড়িয়ে এই অনাকাঙ্ক্ষিত হামলা চালায়।

বিচার না পেলে আমি আত্মহত্যা করব

তরুণীর অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তার পরিহিত কাপড় টেনে ছিঁড়ে ফেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও বিবস্ত্র করা হয়। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পিছু হটে। তবে ঘটনাস্থল ছাড়ার আগে তারা ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং কোনো আইনি পদক্ষেপ নিলে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

ঘটনার পর আহত অবস্থায় চিকিৎসা নেন ওই তরুণী। প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার মেলেনি। অবশেষে বাধ্য হয়েই আইনের আশ্রয় নেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ওই তরুণী বললেন, 'আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছি। বিচার না পেলে আমি আত্মহত্যা করব।'

মেয়ের ওপর এমন বর্বরতায় দিশেহারা বাবা পান্নু তালুকদার জানালেন, 'আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই। আমরা দীর্ঘদিন ধরে ভয়ভীতির মধ্যে আছি, পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারছি না।'

এলাকাবাসী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের কথা শোনা গেছে। তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা আরও বেড়ে যাবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাসুদ তালুকদার, হবি তালুকদার ও রাসেল তালুকদারের বাড়িতে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেছেন, 'আমরা অভিযোগ পেয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি