Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রলীগ-যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৫:০৯
ছাত্রলীগ-যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহাসিন আলীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চিৎলা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা নারীদের হুমকি-ধমকি দেওয়া হয়। হামলার ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এদিকে গত ৪ জুন চিৎলা-গোবিন্দহুদা সড়কে গভীর রাতে একটি মশাল মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ওই মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।

জানা যায়, গত ৪ জুন ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দামুড়হুদার দিকে যায়। পরে দামুড়হুদা চৌরাস্তা মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে, ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা দামুড়হুদা মডেল থানায় গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বলে জানা গেছে।

দামুড়হুদা উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক র‌ফিকুল হাসান তনু‌র ভাষ্য, গতকাল রাতে হামলা বা ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে একটি মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়েছে শুধু বিএনপির পক্ষ থেকে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানালেন, বিষয়টি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি টিম। ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদাছাত্রলীগযুবলীগহামলার অভিযোগবাড়িতে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    advertiseadvertise