Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্যাগ ফেলে পালাল চোরাকারবারিরা, মিলল ১৫ হাজার ভারতীয় রেজিস্টর

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯
ব্যাগ ফেলে পালাল চোরাকারবারিরা, মিলল ১৫ হাজার ভারতীয় রেজিস্টর

সংগৃহীত ছবি

গভীর রাত। রাজশাহীর চারঘাট সীমান্তের একটি এলাকায় তখন নীরবতা। হঠাৎ বিজিবির টহল দলের গতিবিধি টের পেয়ে দৌড়ে পালায় চোরাকারবারিরা। যাওয়ার সময় ফেলে যায় একটি ব্যাগ। সেই ব্যাগেই মিলেছে ভারত থেকে অবৈধভাবে আনা ১৫ হাজার পিস ইলেকট্রনিক রেজিস্টর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীরসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্র জানায়, ইউসুফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ভারত থেকে আনা কিছু পণ্য সীমান্ত দিয়ে পাচারের প্রস্তুতি চলছে। কয়েকজন চোরাকারবারি এলাকায় অবস্থান করছে বলেও তথ্য পায় বিজিবি।

তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে যায় টহল দল। বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছে পৌঁছালে চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পায়। এরপর তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালান। এতে পাওয়া যায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রনিক রেজিস্টর। জব্দ করা পণ্যগুলো মালিকবিহীন হিসেবে দেখানো হয়েছে। রেজিস্টর ইলেকট্রনিক সার্কিটের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত বৈদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র ও সার্কিটে এর ব্যবহার রয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা রেজিস্টরগুলো রাজশাহীর শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পণ্যগুলো সীমান্ত পেরিয়ে কীভাবে দেশে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস