এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

চিত্রশিল্পী এসএম সুলতান
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টায় সুলতান সংগ্রহশালা চত্বরে শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচি আয়োজন করেছিল জেলা প্রশাসন।
এতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন।
শিল্পীর স্মৃতিচারণে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা। এ ছাড়া কোরআনখানি, দোয়া মোনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় মৃত্যুবার্ষিকী। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় মেছের আলী ও মাজু বিবি দম্পতির ঘরে জন্ম হয় এস এম সুলতানের। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী।



