Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নওগাঁয় সড়কে শিক্ষিকার মৃত্যু, স্কুলে প্রাণ গেল ছাত্রীর

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৭:৪০
নওগাঁয় সড়কে শিক্ষিকার মৃত্যু, স্কুলে প্রাণ গেল ছাত্রীর

নওগাঁয় দুর্ঘটনাকবলিত অটোরিকশা

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বদলগাছী লাবণ্যপ্রভা কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। সে খবর স্কুলে পৌঁছানোর কিছু সময় পর অসুস্থ হয়ে মারা যায় অষ্টম শ্রেণির এক ছাত্রী। 

ঘটনাটি আজ মঙ্গলবারের। বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন এসব নিশ্চিত করেছেন। নিহত শিক্ষিকা উম্মে কুলসুমের বাড়ি উপজেলার পুরাতন ব্রিজ এলাকায়।

থানা পুলিশ জানিয়েছে, আজ সকালে অটোরিকশায় পত্নীতলার দিকে যাচ্ছিলেন কুলসুম। দুপুর ১২টার দিকে বদলগাছী-পত্নীতলা সড়কের চাকরাইল বটতলী মোড়ে ধান মাড়াই যন্ত্রের (স্থানীয় ভাষায় বঙ্গার) সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন কুলসুম। আহত হন অটোতে থাকা ওই স্কুলেরই আরেক শিক্ষিকা মমতাজ বেগম। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কুলসূত্রে জানা গেছে, দুর্ঘটনার এই খবর স্কুলে ছড়িয়ে পড়লে অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তাসনিমের বাড়ি বদলগাছীর জগন্নাথপুর গ্রামে। জরুরি বিভাগের চিকিৎসক শামিম ইয়াসার বললেন, মেয়েটিকে হাসপাতালে আনা হয় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে। ধারণা করা হচ্ছে হঠাৎ তীব্র মানসিক ধাক্কায় স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

লাবণ্যপ্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেছেন, স্কুলের শিক্ষিকা ও ছাত্রীর এমন মৃত্যুতে সবাই শোকাহত।

থানার পরিদর্শক রুহুল আমীন জানালেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি