Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফুলবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা, ৪ জনের কারাদণ্ড

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৭:২২
ফুলবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা, ৪ জনের কারাদণ্ড

ফুলবাড়িয়া থানা— সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আদালতের নির্দেশে জমির দখল বুঝিয়ে দিতে গেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেছে বিবাদীপক্ষ। এ ঘটনায় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সাজাপ্রাপ্তদের ফুলবাড়িয়া থানা থেকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফুলবাড়িয়ার গাংবড়ইল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোজাম্মেল (৪৫), আবু রায়হান (৪২) ও ত্রিশালের বাসিন্দা আব্দুল আলিম (৩০)। তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই গ্রামের মোসলেম উদ্দিনের আরেক ছেলে আলমগীর হোসেনকে (৩৮) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ জানিয়েছে, ফুলবাড়িয়ার রাধাকানাই গাংবড়ইল গ্রামে এক শতক জমির দখল ফিরে পেতে স্থানীয় আব্দুল্লাহেল কাফী বাদী হয়ে মোজাম্মেলের বিরুদ্ধে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২০ এপ্রিল আদালত বাদীপক্ষকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

লিবিয়ায় জিম্মি ৬ যুবক, উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা

২২ জুলাই ২০২৬

আদালতের নির্দেশ বাস্তবায়নে গত মঙ্গলবার বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বিবাদীপক্ষের ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ এবং ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে ৬ জনকে আটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১টার দিকে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে উৎসুক জনতা হিসেবে এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেছেন, ‘সরকারি আদেশে গাংবড়ইল এলাকায় পুলিশ নিয়ে জমির দখল বুঝিয়ে দিতে গেলে লাঠিসোঁটা ও দা নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ বললেন, ‘বিজ্ঞ আদালতের নির্দেশ পালনে সহকারী কমিশনার (ভূমি) জমির দখল বুঝিয়ে দিতে যান। বিবাদীপক্ষ লোকজন নিয়ে মব তৈরি করেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি। তারা যে ঘটনা ঘটিয়েছে, এটি খুবই ন্যাক্কারজনক।’

ময়মনসিংহফুলবাড়িয়াম্যাজিস্ট্রেটের উপর হামলার চেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise