ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫
নোয়াখালী প্রতিনিধি

সংগৃহীত ছবি
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। গত বুধবার রাত প্রায় সোয়া ৩টায় নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাত সোয়া ৩টায় বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাতরা। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে— জানালেন সুধারাম মডেল থানার এসআই সায়মা সুলতানা।






