বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিলে মুসল্লিদের নিয়ে আসা একটি লঞ্চ কীর্তনখোলা নদীতে ডুবে গেছে। বুধবার সকালে মুসল্লিদের নামিয়ে দেওয়ার পর লঞ্চটি ডুবে যায়।চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ দুপুরে জানান, মুন্সিগঞ্জ থেকে রিজার্ভ করা এমভি মানিক-৪ লঞ্চটি...