ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) পার্লামেন্ট হিসেবে পরিচিত ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিলের নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা সোমবার এ তথ্য জানিয়েছে।এই প্রথমবারের মতো কাউন্সিলের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। অত...