রুপালি পর্দার হ্যারি পটারকে আমরা সবাই চিনি। জাদুর দুনিয়ায় তার বীরত্ব দেখে বড় হয়েছে একটি প্রজন্ম। কিন্তু পর্দার বাইরে সেই ছোট হ্যারি বা ড্যানিয়েল র্যাডক্লিফকে কতটা মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্যানিয়েল দাবি তুলেছেন সিনেমা বা সিরিয়ালে কাজ করা প...