Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গ্রেপ্তার ২১ : জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান পরিকল্পিত বলছে পুলিশ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৯:২৩
গ্রেপ্তার ২১ : জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান পরিকল্পিত বলছে পুলিশ

সংগৃহীত ছবি

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ২টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে। পুলিশের ভাষ্য, জানাজাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করে নেতাকর্মীদের জড়ো করেছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় ১৯ জন ও খুলশী থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই থানায় এদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া আগামীর সময়কে বলেন, ‘প্রাথমিক তদন্তে এসেছে, জানাজায় মিছিল-স্লোগান হঠাৎ করে হয়নি। এটা ছিল পূর্বপরিকল্পিত। ধর্মীয় আয়োজন জানাজার সুযোগকে কাজে লাগিয়ে মিছিল করার পূর্ব পরিকল্পনা নিষিদ্ধ সংগঠনের নেতাদের ছিল। দেশে থাকা নেতাদের কাছ থেকে এবং বিদেশ থেকেও এ বিষয়ে নির্দেশনা আসে।’

গত বুধবার (১৩ মে) সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ৮৩ বছর বয়সী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জীবনাবসান হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মোশাররফের জানাজা হয়। জানাজা শেষে সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। স্লোগান দিতে দিতে লাশবাহী গাড়ির পেছন পেছন বের হয়ে যান সবাই। জানাজায় স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়। জানাজার অনুমতি দেওয়ার প্রতিবাদে রাতে এনসিপি চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, মিছিলের ঘটনায় কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৯ জনসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। গত রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন, সুমন, ইমন, মেহেদী হাসান, সজিব, মুসা, সোহেল, মনির, রায়হান, ইলিয়াছ মিলন, জাহিদুল হক, শাহিন, শরীফ, রাকিব মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, রাসেল ও জয়নাল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানিয়েছেন, তারা মিছিলের সময় ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন। রাতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ২১ জনকে আজ শুক্রবার দুপুরে আদালতের হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনজয় বাংলা স্লোগানআওয়ামী লীগগ্রেপ্তার ২১
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে