Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

সন্ত্রাসী ডেভিড ইমন কোথায় জানে না পুলিশ, হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৯:০৭
সন্ত্রাসী ডেভিড ইমন কোথায় জানে না পুলিশ, হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ (সিএমপি)। তবে ঘটনায় তাদের সম্পৃক্ততা কতটুকু তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানায়।

হামলার আগে ডিডিএন মালিককে হুমকি দেওয়া সন্ত্রাসী ডেভিড ইমন কোথায় আছেন তাও পুলিশের জানা নেই।

আজ বুধবার দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহম্মেদ।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

গ্রেপ্তারকৃতদের ঘটনায় সম্পৃক্ততা এবং ঘটনাস্থলে তাদের উপস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফয়সাল আহম্মেদ বললেন, আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে তাদের। জিজ্ঞাসাবাদে সবকিছুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।

প্রতিষ্ঠানটির মালিকপক্ষের অভিযোগ, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী এবং বিদেশে পলাতক মোবারক হোসেন ইমন ওরফে ডেবিড ইমন ফোনে তাদের কাছে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটানো হয়। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি অডিও কলও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি ডেভিড ইমন। তার সম্পর্কে না জানলে পুলিশ কমিশনারের কাছে জেনে নেওয়ার পরামর্শ দেন ফোনের অপরপাশে থাকা ব্যক্তিকে।

পুলিশ কমিশনার ডেভিড ইমনকে চেনেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়সাল আহম্মেদ বললেন, এরকম অনেকেই পরিচয় দিতে পারে। সন্ত্রাসীরা নিজেদের বাঁচাতে অনেকরকম কথা বলে থাকে।

হত্যাসহ অর্ধডজন মামলার আসামি ডেভিড ইমন দেশে নাকি দেশের বাইরে এ বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানান ফয়সাল আহম্মেদ।

ডেভিড ইমনপুলিশগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    আগস্টে মবে নিহত ৩৫, পরিচয়হীন ৭১ লাশ উদ্ধার

    ৩১ আগস্ট ২০২৬, ২০:৫৯

    advertiseadvertise