কুড়ালের হাতলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই পলাতক
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বোয়ালখালী থানা— সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, ঝগড়ার মধ্যে শক্ত কাঠের তৈরি ‘কুড়ালের হাতল’ দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন ছোট ভাই।
আজ মঙ্গলবার বিকালে শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ৪৫ বছর বয়সী নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। ওই গ্রামের লালার হাটে তার একটি মুদি দোকান আছে।
স্থানীয়রা নেজামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ছোট ভাই মোহাম্মদ সুমন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানালেন।





