Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

টি-টোয়েন্টির আগে স্টেডিয়ামে মেসি শো

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:৪৯
টি-টোয়েন্টির আগে স্টেডিয়ামে মেসি শো

ছবি: আগামীর সময়

বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই অজিদের বিপক্ষে স্বাগতিকদের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হচ্ছে আজ। বেলা ২টায় প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তার আগে সকালে হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের ম্যাচ। অর্থাৎ আর্জেন্টিনা-আলজেরিয়ার প্রথম ম্যাচটি।

হ্যাঁ, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বুধবার সকাল ৭টা থেকে দেখা গেল আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচটি। এই ম্যাচের দর্শক ছিলেন স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানসহ কর্মকর্তা-কর্মচারীরা।

বেলা ২টা থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচে জায়ান্ট স্ক্রিনটি ব্যবহৃত হবে। তার আগে ফুটবল ম্যাচের মধ্য দিয়ে স্ক্রিনটির পরীক্ষাও হয়ে গেল। রথ দেখা আর কলা বেচা—যাকে বলে। মাঠের মধ্যে বসে সবাই একসঙ্গে ফুটবল খেলাটি উপভোগ করেন।

শুধু উপভোগই নয়, ক্ষণে ক্ষণে উত্তেজনায় চিৎকারও করেছেন তারা। বিশেষ করে লিওনেল মেসির গোলের সময় গলা ফাটিয়েছেন দর্শকেরা। সেখানে বেশির ভাগ দর্শকই ছিলেন আর্জেন্টিনার সমর্থক।

বিসিবির চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন জানান, ‘আজ টি-টোয়েন্টি সিরিজের আগে স্ক্রিনটির একটি পরীক্ষাও হয়ে গেল। সেই সঙ্গে সবাই খেলাও দেখলেন। বড় পর্দায় মেসির হ্যাটট্রিক দেখে কর্মীরা অনেক খুশি।’


বিশ্বকাপটি-টোয়েন্টিফুটবলস্টেডিয়াম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise