প্রধানমন্ত্রীর আগে বিরোধীদলীয় নেতা চট্টগ্রামে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতারা।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।
মঙ্গলবার সকাল ৮টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।
এদিন বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের কর্মসূচি রয়েছে। তিনি চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন।
শফিকুর রহমান চট্টগ্রাম সফর করছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ অংশ নিতে। এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন জামায়াত আমির।
তার সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে সাবেক সাথী-সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আশা করছেন দলটির নেতাকর্মীরা।



