Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সরকার পারছে না, দোষ দিয়ে লাভ নেই : নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:৪১
সরকার পারছে না, দোষ দিয়ে লাভ নেই : নাহিদ ইসলাম

চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম— সংগৃহীত

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের তৎপরতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলাম। তবে এজন্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই- এমন কথাও বলেছেন তিনি।

আজ রবিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সময় বেড়িবাঁধ নির্মাণের নামে লুটপাটের কারণে বন্যা হচ্ছে বলে অভিযোগ করলেন নাহিদ ইসলাম।

তিনি বললেন, ‘আমরা ঘরে ঘরে গিয়ে কথা শুনলাম। সবাই একটা কথাই বলছে। এই বেড়িবাঁধের কারণে বন্যা বা পানি জমে যাওয়া। কয়েক বছর ধরেই এই সমস্যাটা হচ্ছে। এখানে বাজেটে বেড়িবাঁধের জন্য কয়েক কোটি টাকা রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে।’ ‘এবারের বাজেটেও রাখা হয়েছে। আমরা আপনাদের (জনতা) কথা দিয়ে যাচ্ছি। এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হতে দেব না। লুটপাট হতে দেব না। লোকাল এমপি হোক কিংবা প্রশাসন হোক, তারা যাতে সঠিকভাবে টাকা ব্যয় করে, দ্রুতসময়ের মধ্যে যাতে বেড়িবাঁধটা হয় এবং আপনাদের কষ্ট দূর হয়, এটার জন্য আমরা ইনশল্লাহ চেষ্টা করব।’

আরও পড়ুন

সহকারী শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখমের অভিযোগে আটক প্রধান শিক্ষক

১২ জুলাই ২০২৬

ত্রাণ তৎপরতা নিয়ে সরকারের সমালোচনাও করলেন এনসিপি আহ্বায়ক, ‘সরকারের তৎপরতা যথেষ্ট নয়। এ ধরনের সংকট সরকার আরও ভালোভাবে সামাল দিতে পারত। স্থানীয় প্রশাসন বা দুর্যোগ মন্ত্রণালয় যতটুকু সক্রিয় আছে, তার তুলনায় এ অঞ্চলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কোনো ভূমিকা জনগণ দেখতে পাচ্ছে না। সরকারের অবহেলা হোক বা যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে।’

সারাদেশের মানুষকে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সহযোগিতা করে যাব। দেশের মানুষ, ছাত্র ভাই-বোনেরা যারা আছেন, যাদের সক্ষমতা আছে আপনারা নিজ দায়িত্বে আসুন। সহযোগিতা করুন। সবাই যদি এগিয়ে আসি, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, মানুষগুলোর কষ্ট আমরা দূর করতে পারবো।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে নাহিদ ইসলাম চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়ার বিভিন্ন এলাকায়ও ত্রাণ বিতরণ করেন।

চট্টগ্রামনাহিদ ইসলামএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’