আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় আল্ট্রাপ্রসেসড বা অতিপ্রক্রিয়াজাত খাবারের পরিমাণ মাত্র ১০ শতাংশ বৃদ্ধি করলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ে অনেকটা। এক প্যাকেট ছোট পটেটো চিপস খাওয়া মূলত এই সামান্য ১০ শতাংশের সমান। এমনকি আপনি যদি প্রচুর শাকসবজি বা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন নিয়মিত, তবুও এই ঝুঁক...