দীর্ঘদিনের বন্ধুত্ব, অভিনয়জীবনের অভিজ্ঞতা এবং নতুন সিনেমা নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছিলেন হলিউডের দুই কিংবদন্তি তারকা জুলিয়া রবার্টস ও শন পেন। আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ভ্যারাইটি ও সিএনএনের যৌথ অনুষ্ঠান ‘অ্যাক্টরস অন অ্যাক্টরস’-এ দুই তারকা নিজেদের ক্যারিয়ার, সিনেমা নির্বাচন এবং পরিচালকদের সঙ্গে ক...