ইরানি অধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে নতুন করে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের অধিকার নিয়ে তিন দশকের আন্দোলনে বারবার কারাবরণ করা এই নেত্রীকে দেওয়া রায়ের কথা রবিবার তার সমর্থক একটি সংগঠন জানিয়েছে।নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, ৫৩ বছর বয়সী মোহাম্মদি...