হৃদরোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। কয়েক মাস আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাঁটা-চলা ও মানুষ চিনতে সমস্যা হচ্ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমুর। কিছুটা সুস্থ, আবারও চেষ্টা করছিলেন ক্রীড়াঙ্গনে সক্রিয় হওয়ার।সেই প্রত্যাবর্তন আর দীর্ঘ হলো না। গতকাল রাতে রাজধ...