যশরাজ স্পাই ইউনিভার্সের নারী স্পাইদের দেখার জন্য দর্শকদের অপেক্ষা আরও বাড়ল। আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ অভিনীত বিগ বাজেট সিনেমা ‘আলফা’ আবারও পিছিয়ে গেছে। বারবার তারিখ বদলানোর পর প্রযোজনা সংস্থাটি এখন ২০২৬ সালের ১০ জুলাই সিনেমাটি মুক্তির নতুন দিন ধার্য করেছে।নির্মাতা সূত্রের খবর, সিনেমার ভিএফএক্স বা...