কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাদ দিয়ে কতদিন টিকবে রাজনৈতিক স্থিতিশীলতা? শুধু বিএনপি,
জামায়াত এবং এনসিপি মিলে রাজনীতি করলে তা সম্ভব হবে কিনা রয়েছে সংশয়।
আজ শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে শুরু হয়েছে তিন দিনের
অর্থনীতিবিদ সম্মেলন। সেখানেই এমন প্রশ্ন তোলেন বক্তারা। সম্মেলনটির আয়োজক সাউথ...