হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সংসদ এসংক্রান্ত একটি খসড়া আইন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম।প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন, এ বিষয়ে একটি খসড়া আইন ইতোমধ...