খোলা মাঠের মৃত্যুর ফাঁদ বজ্রপাত। ঘুঘুর ফাঁদ মাটিতে, কৃষকের মাথার ওপরে। শনিবার যেন শনি হয়ে ভর করল বজ্রপাতে। প্রাণপাত ৯ জনের। এমন যদি হতো প্রাণহারাদের সঙ্গে থাকত লাইটনিং ডিটেকটর, হয়তো বেঁচে যেতেন তারা। দুজন কৃষক কাজ করছিলেন মাঠে, এমন না হলে বুক ভরে নিতে পারতেন নিজের ফলানো ফসলের ঘ্রাণ। মাঠে কাজ ক...