মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) দেওয়া তথ্য মতে, সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে হেফাজতে থাকা অবস্থায় মোট ১৩ জন বন্দীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন কয়েদি ও ৯ জন হাজতি। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ হাজতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ছিলেন। গতকাল শনিবার ফেব্রুয়ার...