ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন শাওন

সংগৃহীত ছবি
সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুকে একটি কড়া প্রতিবাদী বার্তা দিয়েছেন।
শাওন তার এই স্ট্যাটাসে বর্তমান সময়ের তথাকথিত 'সুশীল' সমাজের দ্বিচারিতা এবং সাইবার বুলিংয়ের তীব্র সমালোচনা করেছেন।
শাওন তার বক্তব্যে উল্লেখ করেন, ‘নানির বয়সী একজন মহিলার অন্তর্বাস নিয়ে বিদ্রূপ করে ভাইরাল করা ছবি কিংবা দেয়ালে হাসিনা *দি লেখা দেখে এখনকার সুশীল আপু-ভাইয়ারা যদি তখন মিনমিন করে হলেও একটু প্রতিবাদ করতেন তাহলে আর আজকের এইদিন দেখা লাগতো না।’
এছাড়াও তিনি আক্ষেপ করে বলেন, অন্যায়ের প্রতিবাদ যদি শুরু থেকেই পক্ষপাতহীনভাবে করা হতো, তবে আজকের দিনে এই নোংরা মানসিকতা দেখতে হতো না। অনেকে কেবল ফেসবুকে পিছিয়ে পড়ার ভয়ে বা ট্রেন্ডের কারণে প্রতিবাদী পোস্ট দেন বলে তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি জয়া আহসান বা রাফিয়াত রাশিদ মিথিলার মতো তারকাদের ছবির নিচে করা কুৎসিত মন্তব্যগুলোর দিকেও সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং সেগুলোর বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
জাইমা রহমান কিংবা সায়মা ওয়াজেদ পুতুলের কন্যা আমরিন হুসেইন পরিচয় যাই হোক না কেন, শাওন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি প্রতিটি মানুষের ব্যক্তিগত রুচি ও পোশাকের স্বাধীনতার পক্ষে। তিনি মনে করেন, একজন মানুষ কী পরবেন বা কোথায় যাবেন, তা একান্তই তার ব্যক্তিগত পছন্দ। অনলাইনে মানুষের সম্মানহানি বন্ধ করতে বাংলাদেশে একটি কঠোর আইন থাকা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

