ফরিদপুর ভাঙ্গায় ঈদের নামাজ পড়ে পুনরায় সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে উভয়পক্ষের ১০-১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের। বৃহস্পতিবার মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষের এক দিন পরেই এই ঘটনা।এলাকাবাসী জানায়, বৃহস্পতিবারের সংঘর্ষে ১০ জন আহত হন...