জনপ্রিয় র্যাপার বাদশা এখন আইনি মারপ্যাঁচে নাজেহাল। তার নতুন গান ‘তাতীরি’ নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন থানা পুলিশ ছাড়িয়ে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত গড়িয়েছে। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের তলবে হাজির না হওয়ায় বাদশাকে গ্রেপ্তারের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া।অভিযোগ উঠেছে, বাদশার ন...