নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের স...