রমজান মাস শেষ, ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। ঈদের আনন্দের মধ্যেই বিপাকে পড়েছেন করাচির রাস্তায় কাজ করা ডেলিভারি রাইডাররা। তারা বলছেন, এখন আগের চেয়ে বেশি সময় কাজ করলেও আয় কমে গেছে—ফলে নতুন কাপড় বা উৎসবের কেনাকাটার মতো সাধারণ খরচও বহন করা কঠিন হয়ে পড়েছে।কয়েক সপ্তাহ আগেও ২৩ বছর বয়সী মোহাম্মদ মহসিন প্রতিদিন প্রা...