গায়ে চিকিৎসকদের মতো সাদা অ্যাপ্রোন কিংবা ডাক্তারি সনদ— কোনোটাই তার নেই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে গ্রামের পর গ্রাম হেঁটে বেড়ান সকাল থেকে সন্ধ্যা। বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন অসুস্থ, অসহায় আর প্রান্তিক মানুষের। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নিজের বা সংগ্রহ করা টাকায় কিনে দেন ওষুধ। জয়পুরহাটের প্রত্যন্ত গ্...