সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়-আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে রাজপথে নেমেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা, এমনকি তিনি রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন। দৃশ্য ও বক্তব্যের সংমিশ্রণে তৈরি এই ভিডিওটি অনেকের কাছেই তাৎক্...