
তারিখ
শনিবার, ১৩ জুন ২০২৬
সময়
07:00:00
ভেন্যু
লস অ্যাঞ্জেলেস
এখনো কোনো কমেন্টারি যোগ করা হয়নি।
ম্যাচ শুরু হলে আপডেট এখানে দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের একের পর এক আক্রমণ। তবে দ্বিতীয় হাফে এখনো গোল করতে পারেনি তারা। বেশ কিছু সুযোগ ঠেকিয়ে দিয়েছে প্যারাগুয়ে ডিফেন্স।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
গোওওওওওওল। হাফ টাইমের ঠিক আগে নিজের দ্বিতীয় গোল পেলেন বালুগান। ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ালেন তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে গেল যুক্তরাষ্ট্র।
৩৮ মিনিটে অল্পের জন্য গোল মিস করলেন যুক্তরাষ্ট্রের রিচার্ডস। তার হেড গোলপোস্ট ঘেঁসে চলে গেল মাঠের বাইরে।
গোওওওওল। পুলিসিচের পাসে বল পেয়ে দারুণ এক শটে যুক্তরাষ্ট্রের লিড দ্বিগুণ করলেন ফোলারিন বালোগান। ৩১ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
২৮ মিনিটে অফসাইডে বাতিল যুক্তরাষ্ট্রের বালুগানের গোল।
১৬ মিনিটের মাথায় দারুণ সুযোগ নস্ট করল যুক্তরাষ্ট্র। ডেস্টের ভুলে লিড দ্বিগুণ করা হলো না স্বাগতিকদের।
ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন প্যারাগুয়ের ডিফেন্ডার হোসে ক্যাসেরেস।
গোওওওওওওওল। ৭ম মিনিটে এগিয়ে গেল স্বাগতিকরা। ড্যামিয়েন বোবাদিয়ার আত্মঘাতী গোলে লিড নিল যুক্তরাষ্ট্র। ম্যাককেইনের শট পুলিসিচের পায়ে পৌঁছানোর আগেই বোবাদিয়ার পা ছুঁয়ে বল চলে গেল পোস্টের ভেতর। যুক্তরাষ্ট্র ১-০ প্যারাগুয়ে
ম্যাচ দেখতে গ্যালারিতে সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ও হলিউড তারকা টম ক্রুজ।
শুরু থেকেই আক্রমণাত্মক মুডে দুই দল। দুই দলের রক্ষণের পরীক্ষা নিচ্ছেন ফরোয়ার্ডরা।
সবাইকে স্বাগতম। গ্রুপ ডি এর প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি স্বাগতিক যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে প্যারাগুয়ে।