মাসউদ পেজেশকিয়ান
পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না ইরান
অনলাইন ডেস্ক

ছবি: রয়টার্স
তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। এমনটাই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার মধ্যেই তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আলজাজিরা।
স্থানীয় গণমাধ্যমের বরাতে পেজেশকিয়ান বলেছেন, ‘আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্র চাই না।’
তবে তিনি জোর দিয়ে বলেছেন, তাদের ‘সম্মান ও মর্যাদার’ প্রশ্নে কোনো আপস করবে না ইরানের আলোচক দল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার মন্তব্য করেছেন ইরান যুদ্ধ নিয়ে খুব শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে। মধ্যস্থতাকারী পাকিস্তানও বলেছে, নতুন করে আলোচনা শুরু হবে দ্রুতই।






