কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গ্রাম পুটিকাটার ছেলে স্বপন কুমার সরকার। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের সন্তান। ছোটবেলা থেকেই প্রান্তিক মানুষের জীবন, তাদের বঞ্চনা ও সংগ্রাম তাকে ভাবিয়েছে। মাধ্যমিকে পড়ার সময় থেকেই লেখালেখি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। শিশু সাংবাদিকতা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডট বিডিনিউজ ট...