মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামে এখন শুধু কান্না আর আহাজারির শব্দ। এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো গ্রাম। যে বাড়িতে কিছুদিন আগেও ছিল স্বাভাবিক কোলাহল, সেখানে এখন স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে আছে পরিবেশ। উঠানে জড়ো হয়েছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষ...