Agamir Somoy E-Paper
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে বিশ্বকাপ ক্যাম্প করবে ইরান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৩১
যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে বিশ্বকাপ ক্যাম্প করবে ইরান

ইরান জাতীয় ফুটবল দল। সংগৃহীত ছবি

ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি ক্যাম্পের ভেন্যু পরিবর্তন করল ইরান। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তাদের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বিশ্বকাপ ক্যাম্প করার জন্য ফিফার থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে ইরান।

৪৮ দলের এই বিশ্বকাপের বেস ক্যাম্পের জন্য ইরানকে প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসন শহরের ‘কিনো স্পোর্টস কমপ্লেক্স’ বরাদ্দ দিয়েছিল ফিফা। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে আমেরিকায় দলের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ইরানি ফেডারেশন ও নিরাপত্তা কর্মকর্তারা। এরপরই ফিফার কাছে ক্যাম্প পরিবর্তনের জোরালো আবেদন জানায় তারা।

আরও পড়ুন

বিশ্বকাপে ইরানের খেলা না খেলা নিয়ে মাথাব্যথা নেই ট্রাম্পের

০৪ মার্চ ২০২৬

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, ব্যাপক কূটনৈতিক আলোচনার পর ফিফা তাদের এই আবেদনে সাড়া দিয়েছে। ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ আয়োজক কমিটির কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক এবং পরবর্তীতে তেহরান থেকে ফিফা সাধারণ সম্পাদকের সঙ্গে জরুরি ওয়েবিনারের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

মেহেদি তাজ বলেছেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের বেস ক্যাম্প ফিফা কর্তৃক অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমাদের আবেদন ও কয়েক দফা সফল বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে আমাদের বেস ক্যাম্প স্থানান্তরের প্রস্তাব ফিফা অনুমোদন করেছে।’

আরও পড়ুন

যে ভিডিও কলে বিশ্বকাপে সুযোগ পেলেন নেইমার

১৯ মে ২০২৬

টিজুয়ানার নতুন ক্যাম্পে বিশ্বকাপ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা, জিমনেশিয়াম এবং রেস্তোরাঁর ব্যবস্থা আছে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত মেক্সিকোর টিজুয়ানা শহরটি ইরানের বিশ্বকাপ সূচির জন্যও বেশ সুবিধাজনক হবে। ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে। এরপর গ্রুপের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হতে তারা যাবে সিয়াটলে।

টিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলের দূরত্ব কম হওয়ায় প্রথম দুই ম্যাচের জন্য খেলোয়াড়দের যাতায়াত অনেকটাই সহজ হবে। তাছাড়া, মেক্সিকোতে ক্যাম্প করায় ভিসা জটিলতা এবং যাতায়াতের ঝক্কিও অনেক কমে যাবে বলে মনে করছে ইরানি ফেডারেশন। এমনকি টুর্নামেন্ট চলাকালীন মেক্সিকোতে যাতায়াতের জন্য তারা নিজস্ব ‘ইরান এয়ার’র ফ্লাইট ব্যবহার করতে পারবে।

ইরান২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    ২৪ মে ২০২৬, ০০:০০

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    ২৩ মে ২০২৬, ২৩:২৪

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ২৪ মে ২০২৬, ০১:০২

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ২৪ মে ২০২৬, ০০:৩৮

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    ২৩ মে ২০২৬, ০৫:০৭

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২৩:১৮

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    ২৪ মে ২০২৬, ০০:২৯

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২৪ মে ২০২৬, ০১:১৯

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ২৪ মে ২০২৬, ০০:২১

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    ২৪ মে ২০২৬, ০১:৫৬

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    ২৩ মে ২০২৬, ২২:৫০

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    ২৪ মে ২০২৬, ০৩:৪৪

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    ২৪ মে ২০২৬, ০২:২৭

    advertiseadvertise