Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুই বছরের প্রকল্প শেষ হয়নি এক যুগেও, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৭:১৭
দুই বছরের প্রকল্প শেষ হয়নি এক যুগেও, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

২০১৩ সালে একনেকে অনুমোদিত খুলনা শিপইয়ার্ড প্রকল্পের মেয়াদ দফায় দফায় বৃদ্ধি করেও কেন লক্ষ্য অর্জিত হয়নি—তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে একনেকের সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, গত ১২ বছর দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পটির মেয়াদ। কিন্তু লক্ষ্য অর্জন হয়নি। এর জন্য তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা যায়, ২০১৩ সালে অনুমোদন পায় খুলনা শিপইয়ার্ড রোড প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পটি। এরপর আতাউর রহমান লিমিটেড ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে যৌথভাবে কার্যাদেশ দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুই বছরমেয়াদি প্রকল্পটি ২০১৫ সালের জুনে শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে কাজই শুরু করতে পারেনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।

প্রথম দফায় এক বছর ও দ্বিতীয় দফায় দুই বছর সময় বাড়িয়ে ২০১৮ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যও পূরণ না হওয়ায় পরে নতুন করে তৃতীয় দফায় এক বছর, চতুর্থবার প্রথম সংশোধনীর মাধ্যমে তিন বছর, পঞ্চম দফায় দুই বছর, ষষ্ঠ ধাপে ছয় মাস ও সপ্তম দফায় ছয় মাস বাড়ানো হয় মেয়াদ। সেই মেয়াদও শেষ হয় ২০২৫ সালের জুনে।

সপ্তম মেয়াদে কাজের ভৌত অগ্রগতি হয় ৭০ শতাংশ। বাকি কাজ শেষ করতে অষ্টম ধাপে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ দুই বছরের প্রকল্পের মেয়াদ গিয়ে ঠেকেছে এক যুগে। মেয়াদের পাশাপাশি প্রকল্পটির ব্যয়ও বেড়েছে দফায় দফায়।

প্রকল্পটি প্রথমবার ২৮ কোটি টাকা বাড়ানো হয়েছিল। দ্বিতীয়বারে বাড়ানো হয়েছে ১৩২ কোটি। এতে ৯৮ কোটি ৯০ লাখ টাকার প্রকল্পের ব্যয় এসে দাঁড়ায় ২৫৯ কোটি টাকায়। পরে ব্যয় কিছুটা কমিয়ে ২৫৪ কোটি টাকা নির্ধারণ করা হয়।


প্রকল্পপ্রধানমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    ০৯ জুন ২০২৬, ০৫:০২

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ০৯ জুন ২০২৬, ০৩:৩৯

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৫

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৬

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    ০৯ জুন ২০২৬, ০৯:২০

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    ০৯ জুন ২০২৬, ০৫:০৬

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    ০৯ জুন ২০২৬, ০৩:১৩

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    ০৯ জুন ২০২৬, ০৫:২৪

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ০৯ জুন ২০২৬, ০৫:২০

    advertiseadvertise