Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

পার্কিং সংকট কমাতে 'ইয়েস পার্কিং' সেবা আনছে বি-ট্র্যাক সলিউশনস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২০:১৬
পার্কিং সংকট কমাতে 'ইয়েস পার্কিং' সেবা আনছে বি-ট্র্যাক সলিউশনস

ব্যস্ত নগরজীবনে পার্কিং সংক্রান্ত ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে 'ইয়েস পার্কিং' সেবাকে সামনে নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান বি-ট্র্যাক সলিউশন্স লিমিটেড। মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সেবা, সাম্প্রতিক উদ্যোগ এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, নগর এলাকায় গাড়িচালকদের অন্যতম বড় সমস্যা হলো নিরাপদ ও খালি পার্কিং স্থান খুঁজে পাওয়া। এ সমস্যা সমাধানে চালু করা হয়েছে অ্যাপভিত্তিক 'ইয়েস পার্কিং' সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা আশেপাশের খালি পার্কিং স্থান খুঁজে দেখতে পারেন এবং নির্ধারিত ভাড়ার বিনিময়ে পার্ক করতে পারেন গাড়ি। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে নিজেদের অব্যবহৃত পার্কিং স্পেসও অ্যাপের মাধ্যমে ভাড়ার জন্য উন্মুক্ত করতে পারেন।

বি-ট্র্যাক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম তানভীর সিদ্দিকী জানান, ২০১৭ সালে চালু করা হয় ইয়েস পার্কিং অ্যাপ। বর্তমানে এটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এবং মিলিটারি মিউজিয়ামের নিচে প্রায় ৪০০ গাড়ির পার্কিং ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। তিনি বলেছেন, প্রযুক্তির মাধ্যমে পার্কিং ব্যবস্থাপনাকে আরও সহজ, সুশৃঙ্খল ও সময়সাশ্রয়ী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেছেন, দেশীয় কোম্পানী হিসেবে প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিই আমরা। উদ্ভাবনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ ও সুবিধাজনক করাই আমাদের উদ্দেশ্য।

মতবিনিময় সভায় জানানো হয়, বর্তমানে বি-ট্র্যাক মোবিলিটি, কর্মক্ষেত্র ব্যবস্থাপনা, আবাসিক নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবহন ব্যবস্থাপনা এবং শিল্প পর্যবেক্ষণ খাতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করছে। সেবাগুলোর মধ্যে রয়েছে ইয়েস পার্কিং, কারকোপোলো, ওয়ার্কোপোলো, সিমো, ডোরস্টেপ, নিরাপথ এবং টিএমএস।

অনুষ্ঠানে স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মোস্তফা আহাদ এবং সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা মাহী প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প, সেবার কার্যক্রম এবং ব্যবহারকারীদের ওপর এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের আগ্রাবাদসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বি-ট্র্যাকের সেবা ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর বাস্তবমুখী সমাধানের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানানো হয়। বিশেষ করে 'ইয়েস পার্কিং' সেবাটি নগরজীবনে পার্কিং ব্যবস্থাপনাকে আরও সহজ, কার্যকর ও ব্যবহারবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এই সেবা দেশের সর্বত্র কার্যকর হলে মানুষের ভোগান্তি কমে আসবে কয়েকগুণ।

ইয়েস পার্কিংবি-ট্র্যাক সলিউশনসনিরাপদ পার্কিং
    শেয়ার করুন:
    Advertisement
    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    ০৯ জুন ২০২৬, ০৫:০২

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ০৯ জুন ২০২৬, ০৩:৩৯

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৫

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৬

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    ০৯ জুন ২০২৬, ০৯:২০

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    ০৯ জুন ২০২৬, ০৫:০৬

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    ০৯ জুন ২০২৬, ০৩:১৩

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    ০৯ জুন ২০২৬, ০৫:২৪

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ০৯ জুন ২০২৬, ০৫:২০

    advertiseadvertise