Agamir Somoy E-Paper
বুধবার, ১০ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
বুধবার, ১০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সংসদে অর্থমন্ত্রী

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১ হাজার ৪৯৬ কোটি টাকার জরিমানা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২২:০৭
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১ হাজার ৪৯৬ কোটি টাকার জরিমানা

শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। পরে কমিশনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়। পরবর্তী সময়ে কমিশন গঠন করে পাঁচ সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি মোট ১২টি বিষয়ে তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেয়। রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

তিনি জানালেন, অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান, বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও রিয়াজ ইসলাম, আইসিবির অভিযুক্ত কর্মকর্তারা, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরোসহ কয়েকটি শিল্পগোষ্ঠী এবং আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

আরেক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, চলতি বছরের ১৩ মে পর্যন্ত শেয়ারবাজার কেলেঙ্কারি ও বাজার কারসাজিসংক্রান্ত অভিযোগের তদন্ত করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট এক ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ৬৭৫টি এনফোর্সমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হয় এবং ১৬টি বিষয় তদন্তের জন্য দুদকসহ অন্যান্য সংস্থায় প্রেরণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, শেয়ারবাজার কারসাজির জন্য বেক্সিমকো লিমিটেড, মো. আবুল খায়ের হিরোসহ অন্যান্য এবং মোহাম্মদ এমদাদুল করিমসহ অন্যান্যের বিরুদ্ধে ৭০০ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মিথ্যা তথ্য ও জালিয়াতির জন্য সালমান এফ. রহমান এবং আহমেদ সায়ান ফজলুর রহমানকে মোট ১৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনাসংক্রান্ত নিয়োগ বাতিল করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একটি গতিশীল ও শক্তিশালী শেয়ারবাজার গঠন তথা জনগণের কল্যাণকল্পে অগ্রাধিকার ভিত্তিক ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান সরকার বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি ও বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত ও টেকসই শেয়ারবাজার গঠনে উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ারবাজারশেয়ারবাজার কেলেঙ্কারিজরিমানা
    শেয়ার করুন:
    Advertisement
    ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

    ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

    ১০ জুন ২০২৬, ০০:০০

    এএপিআই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরল মেরিল্যান্ড বাংলা স্কুল

    এএপিআই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরল মেরিল্যান্ড বাংলা স্কুল

    ১০ জুন ২০২৬, ০০:০০

    advertiseadvertise