ক্লাস্টার ও এগ্রো প্রসেসিং খাতে ঋণ দেবে সিটিজেনস ব্যাংক

সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ২ হাজার কোটি টাকার এগ্রো প্রসেসিং স্কিম বাস্তবায়নে অংশগ্রহণ চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও সিটিজেনস ব্যাংক পিএলসি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিপত্রে সই করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তফা এবং সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং সিটিজেনস ব্যাংকের এসএমআর অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান বিজয় চন্দ্র দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সিটিজেনস ব্যাংক ক্লাস্টার ও এগ্রো প্রসেসিং খাতের উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা দেবে।






