নড়াইল
২ লাখ টাকার মাদকসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
নড়াইল প্রতিনিধি

ছবি: আগামীর সময়
নড়াইল সদরে ২ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয় চালায় এ অভিযান।
এ সময় কোডিন মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ স্ত্রী শুকুরোনকে (৫৭) আটক করা হলেও তার স্বামী নূর মিয়া (৬৪) পালিয়ে গেছেন।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।
তার ভাষ্য, নূর মিয়া ও স্ত্রী শুকুরোন দুই বছর ধরে মাদকের কারবার করছিলেন। তাদের নামে মামলাও আছে। মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।






