Agamir Somoy E-Paper
বুধবার, ১০ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
বুধবার, ১০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ক্যাম্পের বাইরে মাছ ধরতে গিয়ে উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২৩:৪০
ক্যাম্পের বাইরে মাছ ধরতে গিয়ে উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে মাছ ধরার কাজে নিয়োজিত ১৯ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল পরিচালনা করে এ অভিযান।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে উখিয়ার রহমতের বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করার সময় আটক করা হয় ১৯ জন রোহিঙ্গাকে।

আটকদের মধ্যে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১ জন, ১০ নম্বর ক্যাম্পের তিনজন, ১১ নম্বর ক্যাম্পের তিনজন, ১২ নম্বর ক্যাম্পের একজন এবং ১৩ নম্বর ক্যাম্পের একজন রয়েছেন। তারা সবাই পুরুষ।

বিজিবি জানায়, ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে চলাচল কিংবা স্থানীয় বিভিন্ন কাজে অংশগ্রহণের অনুমতি নেই। তবে অনেক রোহিঙ্গা বিভিন্ন উপায়ে ক্যাম্পের বাইরে এসে কাজকর্মে জড়িয়ে পড়ছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।

আটকের পর ১৯ জন রোহিঙ্গাকে হস্তান্তর করা হয়েছে উখিয়া থানায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি বলছিলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।


কক্সবাজাররোহিঙ্গাআটক
    শেয়ার করুন:
    Advertisement
    ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

    ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

    ১০ জুন ২০২৬, ০০:০০

    এএপিআই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরল মেরিল্যান্ড বাংলা স্কুল

    এএপিআই উৎসবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরল মেরিল্যান্ড বাংলা স্কুল

    ১০ জুন ২০২৬, ০০:০০

    নারায়ণগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতাসহ নিহত ২

    নারায়ণগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতাসহ নিহত ২

    ১০ জুন ২০২৬, ০০:৪৪

    advertiseadvertise