Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টঙ্গী-কালীগঞ্জ সড়কে ময়লার ভাগাড়, বাড়ছে যানজট ও স্বাস্থ্যঝুঁকি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৩২
টঙ্গী-কালীগঞ্জ সড়কে ময়লার ভাগাড়, বাড়ছে যানজট ও স্বাস্থ্যঝুঁকি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী যেন ময়লার ভাগাড়। ছবি: আগামীর সময়

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী ব্রিজ ও পূবাইলের মাঝামাঝি এলাকায় গড়ে ওঠা অস্থায়ী ময়লার ভাগাড়কে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সড়কের একাংশজুড়ে ময়লা-আবর্জনা জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভ্যানগাড়িতে করে বাসাবাড়ির ময়লা এনে ওই স্থানে ফেলা হচ্ছে। এতে সড়কে ছড়িয়ে পড়ছে ময়লার পানি এবং সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের মানুষ। একই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ ও রোগবালাইয়ের ঝুঁকিও।

খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কটি দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার দূরপাল্লার যানবাহনের গুরুত্বপূর্ণ রুট। ঈদকে সামনে রেখে এ সড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু সড়কের পাশে ময়লার স্তূপ জমে থাকায় কমে গেছে সড়কের প্রশস্ততা। ফলে বিঘ্ন ঘটছে যান চলাচলে।

আঞ্চলিক সড়কের পাশে জমেছে ময়লার স্তূপ: আগামীর সময়

স্থানীয়দের ভাষ্য, ময়লা ফেলার সময় প্রায়ই যানজট সৃষ্টি হয়। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। নিমতলী এলাকায় এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এটি।

পূবাইলের মাজুখান এলাকার বাসিন্দা সোহেল খান জানান, ‘এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। কিন্তু এখন আগের চেয়ে আরও বেশি ময়লা ফেলা হচ্ছে। বাসা-বাড়ির ময়লার পানি সড়কে এসে পড়ছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে এবং মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।’

তার দাবি, দ্রুত নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করতে হবে সিটি কর্পোরেশনকে। তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শুধু নিমতলী নয়, একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী, গাজীপুরা ও টঙ্গী স্টেশন রোড এলাকাতেও। বিভিন্ন স্থানে সড়কের পাশে ময়লা ফেলার কারণে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ।

এসটিএস-এর অভাবে সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা। ছবি: আগামীর সময়

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করলেও স্থানীয় একটি মাদ্রাসার আপত্তির কারণে সেটি পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে মহাসড়কের পাশের সরকারি জায়গায় ফেলা হচ্ছে ময়লা। এছাড়া সিলমুন এলাকায় নতুন একটি এসটিএস নির্মাণ করা হলেও সেখানে বিপুল পরিমাণ বর্জ্য সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা নেই।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফ হোসেন জানান, ‘টঙ্গী জোনে প্রায় নয়টি নির্ধারিত ময়লা ফেলার স্থান রয়েছে। এর মধ্যে দুটি এসটিএস থাকলেও বর্তমানে শুধু সিলমুন এলাকারটি ব্যবহার করা যাচ্ছে। অন্যটি স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপক্ষের আপত্তির কারণে বন্ধ রয়েছে।’ তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের নিজস্ব পর্যাপ্ত জমি না থাকায় ময়লা ফেলতে হচ্ছে নির্দিষ্ট কয়েকটি স্থানে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত পরিকল্পিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না তুললে ভবিষ্যতে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তাই মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশ থেকে অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে নিরাপদ ও জনবসতিহীন এলাকায় করতে হবে স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ।

    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    ফতুল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগ, মাদকসহ নারী গ্রেপ্তার

    ফতুল্লায় পুলিশের ওপর হামলার অভিযোগ, মাদকসহ নারী গ্রেপ্তার

    ২৫ মে ২০২৬, ০০:০৫

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

    ২৪ মে ২০২৬, ২২:২২

    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

    ২৫ মে ২০২৬, ০১:১৭

    অবৈধভাবে বালু তোলায় শ্রীমঙ্গলে এক ব্যক্তিকে জরিমানা, ট্রাক জব্দ

    অবৈধভাবে বালু তোলায় শ্রীমঙ্গলে এক ব্যক্তিকে জরিমানা, ট্রাক জব্দ

    ২৫ মে ২০২৬, ০১:২৩

    বিয়ের প্রলোভনে ফুলগাজীতে এনে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

    বিয়ের প্রলোভনে ফুলগাজীতে এনে নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

    ২৫ মে ২০২৬, ০১:০৩

    নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীকে পিটুনি

    নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীকে পিটুনি

    ২৪ মে ২০২৬, ২৩:৩৮

    নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

    নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

    ২৪ মে ২০২৬, ২৩:৩৪

    advertiseadvertise