Agamir Somoy E-Paper
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কেরু অ্যান্ড কোম্পানির রেকর্ড মুনাফা ১৯০ কোটি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২০:১৩
কেরু অ্যান্ড কোম্পানির রেকর্ড মুনাফা ১৯০ কোটি

ছবি: আগামীর সময়

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে ১৯০ কোটি টাকা রেকর্ড মুনাফা অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির প্রায় ৯ দশকের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে চিনি উৎপাদনে ৬২ কোটির বেশি লোকসান থাকলেও ডিস্টিলারি ও বাই-প্রোডাক্ট খাতের সাফল্যে সামগ্রিকভাবে ১২৯ কোটি ৪৪ লাখ টাকার নিট মুনাফায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি।

কেরুর প্রধান আয়ের উৎস ডিস্টিলারি বিভাগ এ বছর সর্বোচ্চ অবদান রেখেছে। শুধু মদ ও সংশ্লিষ্ট পণ্য বিক্রি থেকেই প্রায় ১৯০ কোটি টাকার বেশি আয় এসেছে বলে জানা গেছে। ভিনেগার, স্পিরিট ও জৈব সারসহ অন্যান্য উপজাত পণ্যের বিক্রিও বেড়েছে। পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ, বকেয়া আদায় এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়নের ফলে মুনাফা বৃদ্ধি পেয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সরকারকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব ও ভ্যাট পরিশোধের পরও প্রতিষ্ঠানটি লাভ ধরে রাখতে সক্ষম হয়েছে। এনবিআর কড়াকড়ির কারণে বিদেশি মদের আমদানি কমায় স্থানীয়ভাবে উৎপাদিত মদের চাহিদা বেড়েছে, যা ডিস্টিলারি খাতের বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, উৎপাদন ব্যবস্থায় অটোমেশন, বোতলজাত প্রক্রিয়ার আধুনিকায়ন, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অভ্যন্তরীণ ব্যয় নিয়ন্ত্রণের কারণে কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। পাশাপাশি শ্রমিক সংকট নিরসন ও কারখানার অবকাঠামো উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭৩ সালে জাতীয়করণ হওয়া চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। চিনি উৎপাদনকে মূল খাত হিসেবে ধরে পরিচালিত হলেও বাই-প্রোডাক্ট খাতের ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। তবে একই সময়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন অধিকাংশ চিনিকল লোকসানে রয়েছে। মোট ১৫টি চিনিকলে পুঞ্জীভূত লোকসান ৬৫৬ কোটি টাকার বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ আশা করছে, চলমান বিএমআর প্রকল্প ও আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হলে আগামী অর্থবছরে চিনি উৎপাদনের লোকসান আরও কমানো সম্ভব হবে।

মুনাফাকেরু অ্যান্ড কোম্পানি১৯০ কোটি
    শেয়ার করুন:
    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    ২৪ মে ২০২৬, ০০:০০

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    ২৩ মে ২০২৬, ২৩:২৪

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ২৪ মে ২০২৬, ০১:০২

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ২৪ মে ২০২৬, ০০:৩৮

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    ২৩ মে ২০২৬, ০৫:০৭

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২৩:১৮

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    ২৪ মে ২০২৬, ০০:২৯

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২৪ মে ২০২৬, ০১:১৯

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ২৪ মে ২০২৬, ০০:২১

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    ২৪ মে ২০২৬, ০১:৫৬

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    ২৩ মে ২০২৬, ২২:৫০

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    ২৪ মে ২০২৬, ০৩:৪৪

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    ২৪ মে ২০২৬, ০২:২৭

    advertiseadvertise