Agamir Somoy E-Paper
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
সচেতন করতে জহিরের দেয়াল লিখন
রবিবার, ২৪ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মাত্র ৫৬ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ তরুণ-তরুণী

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৯:৫৪
মাত্র ৫৬ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ তরুণ-তরুণী

ছবি: আগামীর সময়

তদবির ও লাখ লাখ টাকা ঘুষের পুরনো গুঞ্জনকে চ্যালেঞ্জ করে চাঁদপুরে মাত্র ৫৬ টাকা খরচে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৪৫ তরুণ-তরুণী। সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দালালমুক্ত নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের এসব চাকরিপ্রার্থীর ঘরে এখন আনন্দের বন্যা বইছে।

চাঁদপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নিয়োগ কার্যক্রমে শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, আর্থিক লেনদেন কিংবা দালালের সুযোগ না থাকায় সাধারণ পরিবারের অনেক মেধাবী তরুণ-তরুণীর বহুদিনের স্বপ্ন অতি স্বল্প খরচেই পূরণ সম্ভব হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের একজন ইসরাত জাহান নিশি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, কোনো ধরনের ঝামেলা বা বাড়তি খরচ ছাড়াই অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পাওয়ায় পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। অনেক পরিশ্রম ও বাবা-মায়ের দোয়ার কারণেই এই সফলতা এসেছে বলে তিনি মনে করেন।

মেধার জোরে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা জানালেন নিয়োগপ্রাপ্ত মাজহারুল ইসলাম সৌরভ। তার মতে, ঘুষ ছাড়া পুলিশের চাকরি হয় না এমন ধারণা আজ ভুল প্রমাণিত।

প্রথমবার ব্যর্থ হয়েছিলেন। নিজেকে আরও প্রস্তুত করে দ্বিতীয় প্রচেষ্টায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগে চতুর্থ হয়েছেন তিনি।

জেলা পুলিশ জানিয়েছে, সরকার নির্ধারিত কোটার আওতায় কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রেখে চাঁদপুর জেলায় মোট ৪৫ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বললেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া এবং তিন ধাপে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। সরকারিভাবে চাঁদপুর জেলায় ৪৫টি পদ ছিল। সবগুলোতে যোগ্য ও মেধাবীদেরই নির্বাচন করা হয়েছে। এখানে কোনো তদবির কাজ করেনি। কেউ তদবির করলেও কোনো লাভ হতো না।

তিনি আরও জানান, পরীক্ষায় যারা ভালো করেছে, শুধু তারাই নির্বাচিত হয়েছে। এই ধরনের স্বচ্ছ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে। তরুণ সমাজও বুঝতে পারবে যে মেধা ও পরিশ্রমের মাধ্যমে সরকারি চাকরি অর্জন সম্ভব।

চাঁদপুরপুলিশে চাকরি৫৬ টাকা
    শেয়ার করুন:
    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    মন্ত্রণালয়ের নির্দেশও মানে না আরইবি

    ২৪ মে ২০২৬, ০০:০০

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    সাগরে তেল-গ্যাসে নতুন আশা দরপত্র আহ্বান আজ

    ২৩ মে ২০২৬, ২৩:২৪

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ধানমন্ডি লেকে সাংস্কৃতিক কেন্দ্র : ক্ষমতার খপ্পরে সংস্কৃতি!

    ২৪ মে ২০২৬, ০১:০২

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ঝাঁক বেঁধে বড় আন্দোলনের পথে তেলাপোকা

    ২৪ মে ২০২৬, ০০:৩৮

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    সচেতন করতে জহিরের দেয়াল লিখন

    ২৩ মে ২০২৬, ০৫:০৭

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    কোয়াডের তিন দিন আগেই ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২৩:১৮

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    সিনেমা দেখে দীর্ঘ সময়ের করতালি, গুরুত্ব কতটা?

    ২৪ মে ২০২৬, ০০:২৯

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

    ২৪ মে ২০২৬, ০১:১৯

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    প্রতীকী ‘শিশুমর্গে’ প্রাচ্যনাটের প্রতিবাদ

    ২৩ মে ২০২৬, ২২:৫৬

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ফের কমল উড়োজাহাজের জ্বালানির দাম

    ২৪ মে ২০২৬, ০০:২১

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    স্বর্ণপাম জিতলো রোমানিয়ান সিনেমা

    ২৪ মে ২০২৬, ০১:৫৬

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান

    ২৩ মে ২০২৬, ২২:৫০

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, খুলতে পারে হরমুজ প্রণালি

    ২৪ মে ২০২৬, ০৩:৪৪

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    একেক সময় একেক কথা ট্রাম্পের

    ২৪ মে ২০২৬, ০২:২৭

    advertiseadvertise